কুয়েত সরকারের এক পরিসংখ্যান অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মহামারীর প্রাদুর্ভাবের ফলে ২০২০ সালে এক লক্ষ চল্লিশ হাজার প্রবাসী কর্মীরা কুয়েত ছেড়েছেন।
যার ফলশ্রুতিতে উপসাগরীয় এদেশটিতে বিদেশী শ্রমিকের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে।
স্থানীয় দৈনিক আরব টাইমস তাদের অনলাইন সংস্করণে এ খবরটি প্রকাশ করেছে।
ওই রিপোর্টে আরো উল্লেখ করা হয়, ২০২০ সালে গৃহকর্মী ভিসার উনচল্লিশ শতাংশ প্রবাসীরা কুয়েত ছেড়েছেন।
অন্যদিকে, এগারো হাজার স্থানীয় নাগরিকের কর্মসংস্থান হয়েছে এ সময়টিতে।
কুয়েতে ২০২০ সালের আদমশুমারি অনুযায়ী স্থানীয় নাগরিক ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসী সংখ্যা ৪,৬৭০,০০০ (ছেচল্লিশ লক্ষ সত্তর হাজার) এক পরিসংখ্যানে দেখা যায় যে, স্থানীয় নাগরিকদের সংখ্যা চৌদ্দ লক্ষ উনষাট হাজার এবং মোট প্রবাসীদের সংখ্যা বত্রিশ লক্ষ দশ হাজার,অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার ঊনসত্তর শতাংশ’ই প্রবাসীরা।
?️আ হ জুবেদ
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












