শাহ্ সুমন রাহাত
পৃথিবীতে প্রেম বলে অবশিষ্ট আর কিছুই নেই
আছে শুধু স্মৃতি ও ঝরে যাওয়া কিছু স্বপ্ন।
মড়া মনগুলো সব ভ্যাবসা গরমে পঁচে গেছে
দুর্গন্ধ ছড়াচ্ছে কেবল প্রকৃতি ও কায়ার নাকের ডগায়।
এমন শ্বাসরোদ্ধকর পৃথিবীতেও কি গান জন্মায়?
চোখে ঘুম নেই,একেকটি জ্বলন্ত সিগারেটের- আগুনে,
পুড়াই একেকটি ধ্রুবতারা
এবং আস্ত আস্ত রাত।
রাস্তার নিয়নবাতির আলোয় ক্লান্ত চোখে চেয়ে দেখি
মাথার উপর ভন ভন শব্দে পাক খাচ্ছে
কতিপয় রক্তাক্ত অজ্ঞাত আত্মা।
গতিহীন সমিরণ তার মুচড়ে উঠা গভীর নাভীমূল
দেখিয়ে-চোখের ইশারায় বলে;ওখানে নয়
এ-এ-এই খানে,
আমি তৃপ্তির হাসি হেসে দ্রুত পা ফেলি কবরের দিকে।
কারণ আমি আশরাফুল মাখলুকাত-প্রেমের পূজারী।
প্রেমের অপর নাম যদি মৃত্যু হয়, তবে মৃত্যুকেই স্বাগতম।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












