♥♪♥ভুলের প্রতিদান ♥♪♥
শাহ্ সুমন রাহাত
আজ কত দিন,কত মাস,কত বছর,যুগ-
তোমার হাঁসির শব্দ আমার কর্ণ স্পর্শ করে না।
তবুও তোমার নাভিমূল হতে সৃষ্ট
অলিক বিদ্যুতে আক্রান্ত হই প্রতিনিয়ত।
এক সময় তোমার বাধভাঙ্গা হাঁসির শব্দ শুনে
মনে হতো-পৃথিবীর সব কটা ঝর্না এক সাথে
ভেঙ্গে পড়ছে আমার হ্নদয় কুন্দরে।
কেনো জানি আজ এত দিন পরেও
নিজেকে সেই স্বপ্নের ভিতরেই সমর্পিত মনে হয়।
আচ্ছা তুমিই বল- যে অতীতকে এখন আমি
নগ্ন পিঠ দেখাচ্ছি, সে কি শুধুই স্বপ্ন ছিলো?
জানি না, পৃথিবীটা বার বার কেনো এমন দুলে উঠে;
স্মৃতিগুলো সব কেঁদে ফেরে-
সেই পুরোনো রঙ্গহীন কষ্টের গগণে।
জানি ! মানুষের সব চাওয়াই পূর্ণতা পায় না।
তবুও একটি প্রতিমার্ধ উজ্জল মুখচ্ছবি দেখে
ভুল করে যদি তোমায় ভালো বেসে থাকি
তার প্রতিদানে কাটবে কি আমার জীবন ধমনী?
তবে কেটে ফেলো আমার কবিতার যত ছন্দ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












