বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার পল পগবা ওমরাহ পালনের সৌদি আরবের মক্কায় গিয়েছেন। মুসলমানদের জন্য পবিত্র রমজান মাসের শুরুতে পগবা মক্কায় যান।
গত রবিবার ফরাসী এ ফুটবলার মক্কা থেকে তার একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন।
সেখানে তিনি লিখেছেন, “আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিস।”
রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি টুইটারে একটি বার্তাও দিয়েছেন।
২৪ বছর বয়সী এ ফুটবলারকে গত গ্রীষ্ম মৌসুমে ১১৪মিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়েছে ব্রিটেনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
গত বুধবার সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপা লিগ কাপ জয় করে ম্যানচেস্টার ইউনাইটেড।

সে ম্যাচের পর পগবা তার সুটকেস একটি ছবি শেয়ার করে বলেন, ওমরাহ পালনের জন্য তিনি সৌদি আরব যাচ্ছেন।
পগবা এর আগেও একবার হজ করেছিলেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












