বাংলাদেশ সময় আজ রাত ১১.১৫ মিনিটে স্পেন রাজধানী মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্টিয়াগো বার্নাব্যুতে লা লীগার ম্যাচে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ২০১৫-২০১৬ মওসুমে এই প্রথমবারের মত এল-ক্ল্যাসিকোতে মাঠে নামছে দুদল। এল-ক্ল্যাসিকো শুরুর আগে চলুন এক নজরে দেখে নেই আজ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সব এল-ক্ল্যাসিকো নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান ।
পরিসংখ্যান :
মোট প্রতিযোগিতামূলক ম্যাচ: ২২৯
বার্সার জয় : ৯২ মাদ্রিদের জয় : ৮৯ ড্র: ৪৮
হোম ম্যাচে জয়:
মাদ্রিদ: ৬৩ বার্সা: ৬১
অ্যাওয়ে ম্যাচে জয়:
মাদ্রিদ: ২৫ বার্সা: ২৫
মোট গোল:
মাদ্রিদ: ৩৮৯ বার্সা: ৩৭৪
বড় ব্যবধানে জয়:
মাদ্রিদ ১১-১ বার্সা
বার্সা ৬-১ মাদ্রিদ
সবথেকে বেশি একটানা জয়: রিয়াল মাদ্রিদ ৬ ম্যাচ ( ২২/২/১৯৬২ – ২৮/২/১৯৬৫)
সবথেকে বেশি একটানা প্রত্যেক ম্যাচে গোল (দল): রিয়াল মাদ্রিদ ২২ ম্যাচ
সবথেকে বেশি একটানা প্রত্যেক ম্যাচে গোল (ব্যক্তিগত): ক্রিস্টিয়ানো রোনালদো ৬ ম্যাচ (৭ গোল)
সবথেকে বেশি ম্যাচ (ব্যক্তিগত):
রিয়াল মাদ্রিদ: ম্যানুয়েল সানচিজ (৪২ ম্যাচ)
বার্সেলোনা: জাভি হার্নান্দেজ (৩৭ ম্যাচ)
সবথেকে বেশি গোল (ব্যক্তিগত):
বার্সেলোনা: লিওনেল মেসি (২১ গোল)
রিয়াল মাদ্রিদ: ডি স্টেফানো (১৮ গোল)











