আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নির্বাচন কমিশন বা ইসিপি ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-এনের প্রধানের পদ থেকে নওয়াজ শরীফকে সরিয়ে দেয়ার জন্য আজ(মঙ্গলবার) নির্দেশ দিয়েছে।
ইসিপি’র নির্দেশে বলা হয়েছে, পাকিস্তানের রাজনৈতিক দলবিধি ২০০২ অনুযায়ী অযোগ্য ঘোষিত ব্যক্তি কোনো রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব পালন করতে পারেন না। পানামা পেপারস নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশও এতে তুলে ধরা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর জন্য নওয়াজের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়া, পিএমএল-এনের গঠনতন্ত্রের ১৫ বিধিও তুলে ধরেছে ইসিপি। দলীয় সভাপতির পদ খালি হলে সাত দিনের মধ্যে তা পূরণ করার কথা এ বিধিতে বলা হয়েছে।
পিএমএল-এনকে নতুন দলীয় প্রধান নির্বাচন করে তা ইসিপিকে অবহিত করার নির্দেশও দেয়া হয়েছে।
এ নির্দেশ পাওয়ার পর অর্থমন্ত্রী ইশাক দার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিশারসহ পিএমএল-এনের প্রবীণ নেতারা বৈঠকে বসেছেন।
রাজধানী ইসলামাবাদ থেকে নিজ শহর লাহোরে যাওয়ার একদিন আগে এ নির্দেশ দিল ইসিপি। দুই দিনের ‘ঐতিহাসিক’ শোভাযাত্রা করে নওয়াজ লাহোর যাবেন বলে ঘোষণা করা হয়েছিল।
সূত্র : পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












