Menu |||

একসাথে দুই নাটক-কাহিনীচিত্রের প্রিমিয়ার

বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের ড্রামা স্টুডিওতে একসাথে বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি নাটকের প্রিমিয়ার অনুষ্ঠিত হলো।

বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদের ভাবনা ও পরিকল্পনায় নির্মিত হয়েছে মেগা সিরিয়াল ‘দ্যা জেনারেশন’ ও প্রমাণ্য কাহিনীচিত্র ‘যা ছিলো অন্ধকারে’।

বিচারপতি হামুদুর রহমান কমিশনের অপ্রকাশিত রিপোর্টের উপর ভিত্তি করে ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত কর্মকাণ্ডের ওপর বিশেষ প্রামাণ্য কাহিনীচিত্র ‘যা ছিলো অন্ধকারে’। ‘যা ছিলো অন্ধকারে’ নির্মাণ করেছেন আবদুল আউয়াল চৌধুরী।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জিয়াউল হাসান কিসলু, আব্দুল বারী, শাহআলম দুলাল, খলিলুর রহমান কাদরী’সহ আরো অনেকে। এরইমধ্যে ‘যা ছিলো অন্ধকারে’র প্রচার শুরু হয়েছে গতকাল থেকে। আগামী ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১১.০০মিনিটে বাংলাদেশ টেলিভিশনে এটি প্রচার হবে।

আগামী ২২ মার্চ থেকে মাসুম রেজা ও অয়ন চৌধুরী রচিত আলভী আহমেদ নির্দেশিত ‘দ্যা জেনারেশন’ ধারাবাহিক নাটকটি প্রচারে আসবে। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা ৭.০০ মিনিটে নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। এটি প্রযোজনা করেছেন নূর আনোয়ার রনজু। দুটি নাটক ও কাহিনীচিত্রের প্রিমিয়ার শো’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের। কিন্তু শেষ পর্যন্ত তিনি উপস্থিত থাকতে পারেননি।

প্রিমিয়ার শো’তে স্বাগত বক্তব্য রাখেন বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ। দুটি নাটক ও কাহিনীচিত্রের প্রমোশনাল প্রদর্শন শেষে উপস্থিত শিল্পীদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয়। প্রিমিয়ার শো শেষে বরেণ্য নাট্যবক্তিত্ব ও নির্মাতা মামুনুর রশীদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

‘দ্যা জেনারেশন’ নাটকের মূল বিষয় হলো ঢাকা শহরের কংক্রিটের প্রাচীর ধরে মানবিক সম্পর্কের এক কোলাহলে সময় পার করা প্রায় সমবয়সী ও সমমনা পাঁচ তরুণ তরুণীর জীবন ও জীবনের আশপাশ দিয়ে বয়ে যাওয়া নানান ঘটনা। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রহমত আলী, ইলোরা গহর, মৌটুসী বিশ্বাস, নাজনীন হাসান চুমকি, নোভা, সমাপ্তি মাসউক, সামিহা’সহ আরো অনেকে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

শান্তির প্রার্থনা

ঈদের পর কুয়েতে সরকারি দপ্তরে ৬ ঘণ্টার কর্মদিবস ও ৩০ শতাংশ উপস্থিতির নতুন নিয়ম

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতের অর্থনৈতিক চিত্র ২০২৬: জিডিপি, রাজস্ব ও নাগরিক কল্যাণ

» কুয়েত বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন, চূড়ান্ত ধাপসমূহ পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

» আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

» কুয়েতসহ তিন দেশ থেকে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ফিরল

» কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

» পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

» পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

» কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

» মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

» কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

একসাথে দুই নাটক-কাহিনীচিত্রের প্রিমিয়ার

বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের ড্রামা স্টুডিওতে একসাথে বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি নাটকের প্রিমিয়ার অনুষ্ঠিত হলো।

বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদের ভাবনা ও পরিকল্পনায় নির্মিত হয়েছে মেগা সিরিয়াল ‘দ্যা জেনারেশন’ ও প্রমাণ্য কাহিনীচিত্র ‘যা ছিলো অন্ধকারে’।

বিচারপতি হামুদুর রহমান কমিশনের অপ্রকাশিত রিপোর্টের উপর ভিত্তি করে ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত কর্মকাণ্ডের ওপর বিশেষ প্রামাণ্য কাহিনীচিত্র ‘যা ছিলো অন্ধকারে’। ‘যা ছিলো অন্ধকারে’ নির্মাণ করেছেন আবদুল আউয়াল চৌধুরী।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জিয়াউল হাসান কিসলু, আব্দুল বারী, শাহআলম দুলাল, খলিলুর রহমান কাদরী’সহ আরো অনেকে। এরইমধ্যে ‘যা ছিলো অন্ধকারে’র প্রচার শুরু হয়েছে গতকাল থেকে। আগামী ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১১.০০মিনিটে বাংলাদেশ টেলিভিশনে এটি প্রচার হবে।

আগামী ২২ মার্চ থেকে মাসুম রেজা ও অয়ন চৌধুরী রচিত আলভী আহমেদ নির্দেশিত ‘দ্যা জেনারেশন’ ধারাবাহিক নাটকটি প্রচারে আসবে। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা ৭.০০ মিনিটে নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। এটি প্রযোজনা করেছেন নূর আনোয়ার রনজু। দুটি নাটক ও কাহিনীচিত্রের প্রিমিয়ার শো’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের। কিন্তু শেষ পর্যন্ত তিনি উপস্থিত থাকতে পারেননি।

প্রিমিয়ার শো’তে স্বাগত বক্তব্য রাখেন বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ। দুটি নাটক ও কাহিনীচিত্রের প্রমোশনাল প্রদর্শন শেষে উপস্থিত শিল্পীদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয়। প্রিমিয়ার শো শেষে বরেণ্য নাট্যবক্তিত্ব ও নির্মাতা মামুনুর রশীদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

‘দ্যা জেনারেশন’ নাটকের মূল বিষয় হলো ঢাকা শহরের কংক্রিটের প্রাচীর ধরে মানবিক সম্পর্কের এক কোলাহলে সময় পার করা প্রায় সমবয়সী ও সমমনা পাঁচ তরুণ তরুণীর জীবন ও জীবনের আশপাশ দিয়ে বয়ে যাওয়া নানান ঘটনা। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রহমত আলী, ইলোরা গহর, মৌটুসী বিশ্বাস, নাজনীন হাসান চুমকি, নোভা, সমাপ্তি মাসউক, সামিহা’সহ আরো অনেকে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

শান্তির প্রার্থনা

ঈদের পর কুয়েতে সরকারি দপ্তরে ৬ ঘণ্টার কর্মদিবস ও ৩০ শতাংশ উপস্থিতির নতুন নিয়ম

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Tue, 21 Apr.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।