ঢাকা: পরবর্তী নির্বাচন কমিশন নিয়ে আবারও আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সমঝোতার মাধ্যমে অবারও নতুন নির্বাচন কমিশন গঠনের তাগিদ দিয়েছেন।
শনিবার (২৬ নভেম্বর) এক টুইটার বার্তায় খালেদা জিয়া এ তাগিদ দেন। বিএনপিপ্রধানের টুইটে সকলের ভোটের অধিকার রক্ষায় সমঝোতা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
এতে খালেদা জিয়া বলেন, “সকলের ভোটের অধিকার রক্ষায় সমঝোতার ইসি গড়ার প্রস্তাব বিএনপির একার নয় বা তুচ্ছ কোনো বিষয় এটা নয়। তাই আলোচনা দরকার, এক তরফা ইসি নয়।”
পরবর্তী নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বিএনপি চেয়ারপারসন সম্প্রতি কিছু প্রস্তাবনা উপস্থাপন করেন। পরে টুইট বার্তায় এই প্রস্তাবনাই শেষ কথা নয়- এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “আমার উপস্থাপিত প্রস্তাবনা আলোচনা শুরুর ভিত হতে পারে।”
ওই প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে সরাসরি উপস্থাপনের জন্যও বিএনপি উদ্যোগ নিয়েছে। শনিবারের টুইট বার্তায় খালেদা জিয়া পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়ে সেই আলোচনার আহ্বানেরই পুনরাবৃত্তি করলেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












