স্পোর্টস ডেস্ক: পরাজয়ের স্বাদ ভুলতে বসা উড়ন্ত বার্সেলোনাকে থামাল তুলনামুলক দুর্বল এস্পানিওল। বুধবার রাতে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হেরেছে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা। এতে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারলো বার্সা।
৬২ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সা। এস্পানিওলের ডি-বক্সে সের্হিও রবের্তো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিন্তু মেসির স্পট কিক বাঁ-দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক দিয়েগো লোপেস। বাকি সময়ে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি মেসি-সুয়ারেসরা।
ম্যাচের ৮৮তম মিনিটে নাভারোর পাস পেয়ে কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার অস্কার মেলেন্দো।
এই ম্যাচে হারলে কোপা দেল রের সেমি-ফাইনালে ওঠার সুযোগ থাকছেই বার্সেলোনার সামনে। আগামী সপ্তাহে ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে তারা।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












