রাজধানীর উত্তরা থেকে: রাজধানীর বিমানবন্দরের হাজি ক্যাম্পের পাশে র্যাবের অস্থায়ী ক্যাম্পের সামনে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বোমাটি বহন করে র্যাবের অস্থায়ী ক্যাম্পে প্রবেশের সময় সেটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বাংলানিউজকে জানান, এ ঘটনায় একজন র্যাব সদস্য আহত হয়েছেন। হামলার উদ্দেশ্যে বোমা বহনকারী ওই ব্যক্তি দেয়াল টপকে র্যাবের অস্থায়ী ক্যাম্পে প্রবেশের চেষ্টা করছিলেন, এ সময় বিস্ফোরণ ঘটে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান ক্যাম্প হামলার বিষয়ে সাংবাদিকদের বলেছেন, সঙ্গে নিয়ে আসা বোমার বিস্ফোরণেই ক্ষতবিক্ষত হয়েছে সেই জঙ্গির দেহ, এতে আহত হয়েছেন পাশে থাকা একজন র্যাব সদস্য। আহত সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে, বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত।
শুক্রবার (১৭ মার্চ) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মুফতি মাহমুদ খান বলেন, দুপুর ১টার দিকে ক্যাম্পের বাম পাশে দেয়াল টপকে অপরিচিত লোক ভেতরে ঢোকেন। তাকে দেখে ডিউটিরত র্যাব সদস্য জিজ্ঞেস করেন, তিনি পাত্তা না দিয়ে দ্রুত ভেতরে ঢুকে যান। পরে বোমা বিস্ফোরণ ঘটে; যাতে তিনি মারা যান।
মরদেহ ক্ষতবিক্ষত অবস্থায় এখনও পড়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, আশপাশে আরও কিছু আছে কিনা তা খোঁজা হচ্ছে। বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা কাজ করছেন; বাড়ানো হয়েছে সার্বিক নিরাপত্তা।
আহত র্যাব সদস্যকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ঘটনার পর দেশের সব কারাগারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












