ঢাকা থেকে: উত্তরার একটি হাসপাতালে ভুল চিকিৎসায় সাজু ম্রং (২০) নামে এক আদিবাসী ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উত্তরার কার্ডিও কেয়ার স্পেশালাইজড ও জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
মৃত সাজুর বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কালা কুমার গ্রামে।
সাজুর স্বজনরা জানান, বৃহস্পতিবার মাথা ও কোমরে আঘাত নিয়ে টঙ্গী হাসপাতালে ভর্তি হন সাজু। বৃহস্পতিবার রাত ৯টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে কার্ডিও কেয়ার হাসপাতালে রেখে চলে যান। খবর পেয়ে তারা (স্বজনরা) হাসপাতালে চলে আসেন। তখন সাজুর অবস্থা আশঙ্কাজনক ছিল না। তিনি কথাবার্তা বলতে পারছিলেন। এসময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। নার্সরা পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাকে বারবার বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছিলেন। এছাড়া সাজুর অবস্থা গুরুতর না হলেও তাকে নীবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এরপর শুক্রবার সন্ধায় মৃত্যু হয় সাজুর।
বাংলাদেশ গাড়ো ছাত্র সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি অলিক মৃ জানান, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় সাজুর মৃত্যু হয়েছে।
এদিকে, সাজুর মৃত্যুর খবর শুনে আদিবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












