ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকে এবং সিরিয়ায় ইসলামিক স্টেটের অবস্থানগুলোর ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে তুরস্ক।
২০১৩ সালের যুদ্ধবিরতির পর এই প্রথম পিকেকে-র ঘাটিতে বিমান হামলা চালালো তুরস্ক। পিকেকে বলেছে, এই যুদ্ধবিরতি চুক্তি এখন অর্থহীন।
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেছেন, পিকেকে এবং ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট ৬শ লোককে গত ২৪ ঘন্টায় গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, তুরস্কের জঙ্গী বিমানগুলো সিরিয়ায় ইসলামিক স্টেটের অবস্থানগুলোর ওপরও আক্রমণ চালাচ্ছে।
তুরস্ক বলেছে, গত রাতের বিমান হামলায় সিরিয়ায় আইএসের দুটি হেডকোয়ার্টার ধ্বংস হয়েছে এবং ৩৫ জন জঙ্গী নিহত হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার আকাশসীমায় না ঢুকেই ওই অভিযানগুলো চালানো হয়।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেলভুত কাভুসোগলু বলেছেন, উত্তর সিরিয়ার যেসব জায়গা আই এসের হাত থেকে মুক্ত করা হবে সেগুলোতে বাস্তুচ্যুত লোকদের জন্য নিরাপদ আশ্রয়স্থল স্থাপন করা হবে।
তুরস্ক এর আগে আইএস-এর বিরুদ্ধে মার্কিন-নেতৃত্বাধীন অভিযানে জড়িত হতে অনিচ্ছুক ছিল। তুরস্ক বলেছিল, এই অভিযানে সিরিয়ার বাশার আসাদের অনুগত বাহিনীকেও লক্ষ্যবস্তু না করা হলে তাতে তারা অংশ নেবে না।
কিন্তু এখন তাদের অবস্থানে বড় পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে ।
তুরস্কের ভেতরে গত সপ্তাহে কয়েকটি বড় আকারের আত্মঘাতী হামলায় বেশ কিছু লোক নিহত হয়, যার জন্য আইএস এবং কুর্দিদের দায়ী করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












