বদরুল আলম চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময়কালে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির
এসআই ধর্মজিৎ সিনহা ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্যে বলেন, ইভটিজিং প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। কেউ ইভটিজিং করলে তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেয়া হবে।এটা একটা বড় ধরণের অপরাধ।
ইভটিজিংকারী কাউকে ছাড় দেয়া হবেনা। পাশাপাশি বাইিরের কেউ যাতে ইভটিজিং করতে না পারে সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ইভটিজিং বন্ধে সব ধরনের সহযোগিতায় প্রশাসন আপনাদের পাশে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রাকিল হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ আহাদ, ধর্ম শিক্ষক সিরাজুল ইসলাম
প্রমূখ।
উল্লেখ্য, সাম্প্রতিককালে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বখাটে ছেলেদের উৎপাতে স্কুল কলেজের ছাত্রীরা অতিষ্ট হয়ে উঠেছেন।এসব বখাটেরা স্কুল কলেজ শুরু কিংবা ছুটির সময় মেয়েদের উত্যক্ত করে বা বিভিন্ন অঙ্গভঙ্গি ও শিষ দেয়। এসব অপরাধে ইতিমধ্যে দু’জন বখাটেকে পুলিশ মোবাইল কোর্টে হাজির করে শাস্তি প্রদান করেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












