খেলাধুলা ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক-একটি পোস্ট থেকে ৫ লাখ ডলার আয় করেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও পর্তুগাল ফুটবল অধিনায়ক ক্রিস্টিয়োনো রোনাল্ডো। তাই ইনস্টাগ্রামে এক-একটি পোষ্টে কোহলি-রোনাল্ডোর আয় সমান-সমান। এমনটি বলছে, বিশ্ব বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস।
ক্রিকেট মাঠের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় কোহলি। নিজের ক্রিকেট রেকর্ডের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও সব রেকর্ডকে নিজের করে নিচ্ছেন তিনি। বর্তমানে ফেসবুকে তিন কোটি ৬০ লাখ, টুইটারে দু’কোটি ও ইনস্টাগ্রামে এক কোটি ৫০ লাখ ফলোয়ার রয়েছে কোহলির। এসব যোগাযোগ মাধ্যম থেকে বড় অংক অর্থ আয়ও করেন ভারত দলপতি।
বিশ্ব বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস আরও বলছে, ‘ইনস্টাগ্রামের প্রতিটি প্রচারমূলক পোস্ট থেকে ৫ লাখ ডলার আয় করেন কোহলি। কোহলির সমান একই অর্থ আয় করেন রোনাল্ডো। এই তালিকায় অবশ্য শীর্ষে রয়েছেন আমেরিকান অভিনেতা কেভিন হার্ট।’
এর আগে কিছুদিন আগে প্রকাশিত ফোর্বসের ব্র্যান্ড ভ্যালুর তালিকায় সাত নম্বরে জায়গা করে নিয়েছেন কোহলি। তার ব্র্যান্ড ভেল্যু ছিলো ১৪ দশমিক ৫ মিলিয়ন ডলার। কোহলির পেছনে নবমস্থানে ছিলেন মেসি। তার ব্র্যান্ড ভেল্যু ১৩ দশমিক ৫ মিলিয়ন ডলার। ব্র্যান্ড ভেল্যুর দিক দিয়ে সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার রয়েছেন সবার উপরে। ফেদেরার ব্র্যান্ড ভেল্যু ৩৭ দশমিক ২ মিলিয়ন ডলার। (বাসস)
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












