আন্তর্জাতিক ডেস্ক : ইতালির সাধারণ নির্বাচনে প্রত্যাশিত ভোটই হয়েছে। আগেই ধারণা করা হয়েছিল এ নির্বাচনে কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা পাবে না। রবিবার নির্বাচন শেষে ফল গণনায় সেটাই প্রমাণিত হলো। দেশটিতে ঝুলন্ত পার্লামেন্ট হতে যাচ্ছে।
সোমবারের মধ্যে ভোটের ফল ঘোষণা কাজ শেষ হয়ে যাবে। এমনটাই জানাচ্ছে দেশটির স্থানীয় গণমাধ্যম। ইতালিতে সরকার গড়তে হলে একটি রাজনৈতিক দলের ৪০ শতাংশ ভোট দরকার। সেই হিসেবে দেশটির ডানপন্থী জোট ৩৫.২ শতাংশ ভোট পেয়েছে, নর্দান লীগ পেয়েছে ১৫.৫ শতাংশ ভোট, মিডিয়া মুঘল সিলভিও বেরলুসকোনি ফোরজা ইতালিয়া পেয়েছে ১৪.৫ শতাংশ ভোট, ফাইব স্টার মুভমেন্ট পেয়েছে ৩২.৫ শতাংশ ভোট। অন্যদিকে শাসক পার্টি মধ্য বামপন্থি কোয়ালিশন পেয়েছে ২৩.১ শতাংশ ভোট।
প্রাথমিক ফলাফল দেখে আভাস পাওয়া যাচ্ছে পার্লামেন্টের নিম্নকক্ষে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির রাইট উইং কোয়ালিশন অধিকাংশ আসনে জয়ী হবে। আর সরকার গড়তে হলে তাকে অন্য দলের সমর্থন যোগার করতে হবে। সেক্ষেত্রে এক সপ্তাহের মত সময় লাগতে পারে। সূত্র : বিবিসি, আল-জাজিরা
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












