খুলনা থেকেঃ ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে খুলনার আদ্ব-দ্বীন মেডিকেল কলেজের নার্সিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফাতেমা খাতুন (২০) মারা গেছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় নগরীর বয়রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফাতেমা খুলনার ডুমুরিয়া উপজেলার শিবপুর গ্রামের জিহাদ গাজীর মেয়ে।
স্থানীয়রা জানান, ফাতেমা ইজিবাইকে সোনাডাঙ্গা থেকে বয়রার উদ্দেশে যাচ্ছিলেন। পথে তার ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম সোহেল বলেন, ফাতেমার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












