ডেস্ক নিউজ: সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটিকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।
এর মাধ্যমে ইউনেস্কোর বিশ্ব নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্যের (ইনটেনজিবল কালচারাল হেরিটেজ) তালিকায় উঠেছে বাংলাদেশের শীতলপাটির নাম।
বুধবার জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলাদেশ সময় দুপুর ১টা ৩২ মিনিটে ইউনেস্কো এ স্বীকৃতি দেয়। আজই ইউনেস্কো এ স্বীকৃতির বিষয়ে আমাদের জানিয়েছে। বিষয়টি আমাদের জন্য গর্বের।











