স্পোর্টস ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার কোচ হলেন জর্জ সাম্পাওলি। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এই আর্জেন্টাইন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অস্ট্রেলিয়ায় ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তিনি জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন।
এদিকে, প্যারাগুয়ে ও ব্রাজিলের পর বলিভিয়ার বিপক্ষে হারের লজ্জায় ডোবে মেসিবিহীন আর্জেন্টিনা। ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত কোচের পদ থেকে অপসারণ করা হয় বাউজাকে। ২০১৮ রাশিয়া ওয়ার্ল্ডকাপের টিকিট নিশ্চিতের দৌড়ে হুমকির মুখে লিওনেল মেসির দল! দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আর্জেন্টিনা। এ তালিকার শীর্ষ চার দল সরাসরি বিশ্বকাপ খেলবে।
আগামী ৩১ আগস্ট আর্জেন্টিনা নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে। রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ ম্যাচটিতে লড়বে মেসিরা।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












