প্রবাসীদের মাঝে ভাতৃত্ববোধ বৃদ্ধি, তাদের ছেলে সন্তানদের সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে ও সিলেটে কলেজ ছাত্রী খাদিজার উপরহামলার বিচারের দাবীতে সংযুক্ত আরব আমিরাতের সিলেট বিভাগ প্রবাসী সমিতি আবুধাবীতে এক সভার আয়োজন করে । গতকাল শুক্রবার রাতে আবুধাবীর স্হানীয় একটি হোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগ প্রবাসী সমিতির সম্মানিত আহবায়ক মোঃ বেলাল উদ্দীন। অনুষ্টান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মির্জা ইমাম।
এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, রেজাউল করীম সুমন, জাহাঙ্গীর খান, জি এম রিপন, মোঃ জসিম, স্বপন আহমেদ, সুহেল আহমেদ, এস কে আলাউদ্দীন, ফয়ছল আহমেদ, ছরোয়ার উদ্দীন, আজমল খান, জাবের আহমেদ মূসা, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
অনুষ্টানে বক্তারা বৃহত্তর সিলেট প্রবাসীদের মাঝে ভাতৃত্ববোধ বৃদ্ধি করে ঐক্যবদ্ধ হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে উন্নয়নে কাজ করে যেতে আহবান জানান। তারা কলেজ ছাত্রী খাদিজার উপর হামলার নিন্দা করে এ ঘটনার যথাযথ বিচার দাবী করেন। তারা দেশে অবস্হানরত নিজ নিজ পরিবার ও সন্তানদের নিয়মিত খোঁজ খবর নিতেও আহবান জানান।তারা প্রবাসীদের পরিবার পরিজনের নিরাপত্তার দাবী জানান।
পরে দেশ, জাতি, প্রবাসীর কল্যান ও কলেজ ছাত্রী খাদিজার দ্রুত সুস্হতা কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ফয়সাল আহমদ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












