নাইম তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি, সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল গ্রামের বাসিন্দা। মরহুম আব্দুস শহীদ চৌধুরীর স্মরনে শোক সভা ও দোয়ার মাহফিল অনুষ্টিত হয়েছে।
সোমবার বিকাল পৌণে ৭ ঘটিকায় সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্দেগ্য সুনামগঞ্জ শহরতলীর লতিফা কমিউনিটি সেন্টারে এ শোক সভা ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্ঠা ও সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া। তিনি বলেন, আব্দুুুুস শহীদ চৌধুরী ছিলেন জাতীয়বাদী চেতনার এক রাজনৈতিক যোদ্বা যার শরীরের রন্ধে রন্ধে রয়েছে জাতীয়তাবাদের আদর্শ। আর উনার মৃত্যুতে সুনামগঞ্জ জেলা বিএনপি হারালো এক মহান অভিবাক। তবে আব্দুস শহীদ চৌধুরীর বুকে লালিত স্বপ্ন কে বাস্তবায়িত করতে হলে দিরাই – শাল্লায় এডভোকেট তাহির রায়হান চৌধুরীর বিকল্প নেই। কারণ তাহার জন্মের পর থেকে মৃত্যুর আগ মহুর্ত তিনি বিএনপির জন্য সংগ্রাম করে গেছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, আকবর আলী, রেজাউল হক, সেলিম উদ্দিন আহমদ, অ্যাডভোকেট শেরেনুর আলী, আনিসুল হক, এডভোকেট মল্লিক মইনউদ্দিন সোহেল, অানসার উদ্দিন,অাবুল কালাম, যুগ্ম সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার লিটন আফিন্দী, বিএনপি নেতা জিয়াউর রহমান শাহিন, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামসুজ্জামান । শোকাহত পরিবারের পক্ষে বক্তব্য রাখেন দিরাই উপজেলা যুবদলের হুমায়ুন কবির তালুকদার।
শোক সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কমনা করেন আগত অতিথি ও সর্ব সাধারন।











