আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার আফরিন এলাকায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার সঙ্গে তার দেশের একটি চুক্তি হয়েছে। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, অভিযান চলার মধ্যে তার সেনারা পিছুহঁটে আসবে না।
রাজধানী আংকারা থেকে টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট এরদোগান এসব কথা বলেন। তিনি জানান, তুর্কি সেনারা আফরিন শহরের নিয়ন্ত্রণ নেবে যাতে অন্য শহরের মতো সেখানেও সাধারণ মানুষ ফিরে যেতে পারেন।
এরদোগান বলেন, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আফরিন সমস্যার সমাধান করা হবে এবং আমরা সেখান থেকে পিছিয়ে আসব না। আমরা বিষয়টি নিয়ে আমাদের রুশ বন্ধুদের সঙ্গে কথা বলেছি। আমাদের মধ্যে একটি চুক্তি হয়েছে।” তবে এরদোগানের এ দাবি মোতাবেক এ ধরনের কোনো চুক্তির কথা রাশিয়া এখনো নিশ্চিত করে নি।
এরদোগান তার ভাষণে আরো জানান, আফরিন অভিযানের বিষয়ে আংকারা আমেরিকাসহ আরো কয়েকটি শক্তির সঙ্গে কথা বলেছে। তবে আমেরিকাকে কিছু বিষয়ে একমত করানো যায় নি বলে জানান এরদোগান। অবশ্য এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেন নি তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমাদের কোনো ভূখণ্ড দখলের পরিকল্পনা নেই। আমরা মানুষের হৃদয় জয় করতে চাই। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












