আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে একজন পাকিস্তানি কূটনীতিক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার পর নাইয়ার ইকবাল রানা নামের ওই কূটনীতিক মসজিদে নামাজ আদায় করে নিজ বাসভবনে ফেরার পথে হামলার শিকার হন।
নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, মোটরসাইল আরোহী দুই বন্দুকধারী ব্যক্তি পাকিস্তানি কূটনীতিককে গুলি করে পালিয়ে যায়। এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি বা কোনো গোষ্ঠীও এখন পর্যন্ত এর দায় স্বীকার করেনি।
পাকিস্তানের শিয়ালকোটের অধিবাসী নাইয়ার ইকবাল রানা জালালাবাদের পাকিস্তানি কনস্যুলেটের ভিসা সেকশনে কাজ করতেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। সেইসঙ্গে তিনি আফগানিস্তানে অবস্থানরত সব পাকিস্তানি কূটনীতিক ও কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে কাবুলের প্রতি আহ্বান জানিয়েছেন। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












