অগ্রদৃষ্টি ডেস্ক:: আফগানিস্তানের কুন্দুজে এক হাসপাতালে বিমান হামলা চালানোর দায়ে ১৬জন সেনা সদস্যের বিরুদ্ধের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে মার্কিন সেনাবাহিনী। তবে, তাদের বিরুদ্ধে কোন ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়নি বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক মেডিকেল দাতব্য সংস্থা মেদসঁ সঁ ফ্রতিয়ে বা এমএসএফ পরিচালিত ঐ হাসপাতালে গতবছরের বিমান হামলায় ৪২জন মানুষ মারা গিয়েছিল।
হামলার পর হাসপাতালটির ভেতরকার পরিস্থিতি সংক্রান্ত এক ভিডিও সম্প্রতি বিবিসির সংবাদদাতারা সংগ্রহ করেছেন।
ফুটেজে দেখা যাচ্ছে পুরো হাসপাতালটি কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অধিকাংশ দেয়াল ধসে গেছে, হাসপাতালের প্রতিটি কক্ষ, এয়ারকন্ডিশনার, অপারেশন থিয়েটার সব পুড়ে কয়লার মত হয়ে গেছে।
ছাই হয়ে গেছে রোগীদের বিছানাগুলো। ভবনটির ছাদ উড়ে গেছে। অপারেশন থিয়েটারে সার্জারি চলছিল এমন এক রোগীর প্রত্যঙ্গ উড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে সেখানেই। সেখানকার ভাঙ্গা দেয়ালটির বহু জায়গায় এখনো রক্তের ছাপ।
গত অক্টোবরে এমএসএফ পরিচালিত হাসপাতালে ঐ বিমান হামলায় হাসপাতালের কর্মী ও রোগীসহ মোট ৪২জন মানুষ নিহত হয়। শুরুতে সেটিকে একটি ‘মানবিক ভুল’ বলে দাবী করেছিলেন যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তারা।
কিন্তু ঐ ঘটনাকে ভুল ছিল বলে স্বীকার করে দু:খ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
পরে, সেনাবাহিনীর গঠিত এক তদন্ত কমিটির রিপোর্টে বলা হয় মার্কিন বাহিনী জানতো না যে তারা এমএসএফ এর সেন্টারে হামলা চালাচ্ছে। যে বিল্ডিংয়ে তালেবান জঙ্গি আছে বলে তথ্য ছিল সেই জায়গা ছিল কয়েকশো মিটার দূরে।
নভেম্বরে বিমান হামলার সাথে জড়িত সেনা কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এখন ষোলোজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হল।
এদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, বাকীরা বিশেষ অপারেশন বাহিনীর সদস্য বলে জানা যাচ্ছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












