আশিক ইমরান, সৌদি আরব প্রতিনিধি : ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ ডিসেম্বর সোমবার আন্তর্জাতিক অভিবাসী দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করেছে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট ।জেদ্দা কনস্যুলেট প্রাঙ্গণে বিভিন্ন কর্মসুচি আয়োজন করা হয়।
প্রথম পর্বে সকাল ৯ টায় থেকে ১০ টা পর্যন্ত অভিবাসীগণ সরাসরি সেবা প্রদানের লক্ষ্য মান্যবর কনসাল জেনারেল কর্তৃক গণশুনানী করা হয়।এই সময় কনস্যুলেটে সেবা নিতে আসা কয়েকজন কে সরাসরি সেবা প্রদান করেন কনসাল জেনারেল।
দ্বিতীয় পর্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত বাণী অভিবাসীগণের অভুব্যাক্তি প্রকাশ।কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিনের অভিবাসী দিবস উপলক্ষে বক্তব্য প্রদান করেন,এই সময় তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং দেশের উন্নয়নে প্রবাসীদের রেমিটেন্স মূল্যবান ভূমিকা রাখছে।অভিবাসীদের কল্যাণে সরকার অঙ্গীকারাবদ্ধ। এ ব্যাপারে জেদ্দা কনস্যুলেট অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রবাসীদের সমস্যাবলী নিরসণ এবং জীবনমান উন্নয়নসহ সামাজিক-সাংস্কৃতিক জীবন যাপনে ভূমিকা রেখে চলেছে।
পরে বিশেষ দোয়া ও মুনাজাত এবং অভিবাসী বিষয়ক প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে মিডিয়া ব্যাক্তিত্বসহ বিভিন্ন স্তরের অভিবাসীবৃন্দ উপস্থিত











