ডেস্ক নিউজ : রাজধানীর আদাবর খালে পড়ে যাওয়া ছেলে জিসানের (৫) লাশ ৫ ঘণ্টা পর উদ্ধার করেছে দমকল। শিশুটিকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার জিসান খালে পড়ে যায়। তার পরিবার এই তথ্য জানিয়েছে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধার কাজ শুরু করে দমকলের লোকজন।
সূত্র মতে, নিখোঁজ জিসানের বাবার নাম হাসু মিয়া। নবোদয় হাউজিংয়ের ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে তারা ভাড়া থাকে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।
দমকল সূত্র বলছে, নবোদয় হাউজিংয়ের পাশে কাঁচাবাজারের কাছে খালটিতে পড়ে শিশু নিখোঁজের সংবাদ পেয়ে দমকলের ২টি ইউনিট পাঠানো হয়। এদিন উদ্ধার অভিযানে অংশ নিতে ডুবুরি দলও আসে। তারা কাজ শুরু করে।
স্থানীয়রা বলছে, নবোদয় বাজারের কাছে নর্দমায় বল পড়ে গেলে জিসান তা তুলতে যায়। ওই সময় তাকে নর্দমায় তলিয়ে যেতে দেখেন সেখানকার এক দোকানদার। তারাই দমকলকে খবর দেয়।











