অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে: বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় ১জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩জন। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের আজাহার আলী খানের ছেলে খোকন খান ও ছত্তার হাওলাদারের ছেলে রফিক হাওলাদার আগৈলঝাড়া-বাকাল সড়কে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিক ও খোকন আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করে। খোকন খানকে হাসপাতালে তার শাশুড়ি আলোমতি বেগম দেখে বাড়ি ফেরার পথে বাকাল তার বাড়ির সামনে ভ্যান থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে দ্রুত উপজেলা হাসপাতালে আনার পরে কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন মৃত ঘোষণা করেন।
সাম্প্রতিক খবর:

মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শ্বাশুড়িকে হত্যার অভিযোগে জামাই গ্রেফতার

গলাচিপায় চা বিক্রি করে সংসার চলে বৃদ্ধের,আশা একটুকরো ভিটেমাটি

১ হাজারেরও কম ভোটে হেরে গেলেন হিরো আলম

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ সম্পাদক খোরশেদ

কুয়েত প্রবাসীর বাড়িতে ৩ স্বজনের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে স্রোতে ভেসে ১ যুবক সহ সাপেড় কামড়ে ও পানিতে ডুবে ১৫ জনের মৃত্যু হয়েছে

আগৈলঝাড়ায় ইয়াবা খাইয়ে বন্ধুকে দিয়ে স্কুলছাত্রী ধর্ষণ

আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন












