অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় শীত পরতে শুরু করায় আগাম লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে লেপ-তোষক কারিগর ও ব্যবসায়ীরা। দিনে গরম, রাতে ঠান্ডা আর সাত সকালে ঘাস, লতাপাতার ওপর জমে থাকা শিশির বিন্দু জানান দেয় ‘শীত এসে গেছে। তৈরী হও শীতবস্ত্র নিয়ে শীত মোকাবেলায়’। আগৈলঝাড়া উপজেলায় আগাম শীত জেঁকে বসতে শুরু করার প্রারম্ভেই আগাম লেপ-তোষক বিক্রি বেড়ে যাওয়ায় খোশমেজাজে দিন কাটাচ্ছে কারিগর ও ব্যবসায়ীরা। মধ্যবিত্ত-নিম্নবিত্ত মানুষের কম্বল খোঁজাখুঁঁিজ শুরু না হলেও শীত মোকাবেলায় বিভিন্ন শ্রেণীর মানুষের লেপ-তোষকের দোকানগুলোতে ভিড় করতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্নস্থানে ঘুরে দেখা গেছে, উপজেলা সদর. গৈলা বাজার, ছয়গ্রাম বন্দর, সাহেবেরহাট, রাজিহার বাজার, বাশাইল বাজার, পয়সারহাট বন্দর, মিশ্রিপাড়া, বাকাল হাট, বাটরা বাজার, বারপাইকা বাজারে লেপ-তোষক কারিগরদের ব্যস্ততা দিন দিন বেড়েই চলছে। দিনরাত সমানে ব্যস্ত অর্ডার নেয়া, আর তৈরি করা লেপ-তোষক সরবরাহ করা নিয়ে। বর্তমানে একটি লেপ বানাতে খরচ নেয়া হচ্ছে ৯শ’ থেকে ১৩শ’ টাকা পর্যন্ত। কারিগররা জানান, কাপড়, সুতা এবং তুলার দাম বেশি হওয়ায় খরচ আগের তুলনায় এখন অনেক বেশি। গৈলা বাজারের লেপ-তোষক ব্যবসায়ী ফরিদ খলিফা জানান, গতবছর ৯শ’ টাকায় যে লেপ বানানো হয়েছে এবছর সেটা ১১শ’ টাকা খরচ পরছে। একই কথা জানান সাহেবেরহাট বাজারের লেপ-তোষক কারিগর বাবুল বেপারী। তিনি জানান, প্রকারভেদে গত বছরের চেয়ে এবছর ১শ’ থেকে ৩শ’ টাকা খরচ বেশি হচ্ছে একটি লেপ বানাতে। ফুল্লশ্রী গ্রামের কালাম খলিফা জানান, গতবছরের এবার লেপ বানাতে খরচ বেড়েছে ২-৩শ’ টাকা। ব্যবসায়ীরা জানান, এবছর জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই লেপ-তোষক তৈরিতে খরচ বেড়ে গেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












