বরিশালের আগৈলঝাড়ায় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের নন এমপিও খাজুরিয়া মহিলা দাখিল মাদ্রাসাকে এমপিওভুক্তি করা দাবিতে মাদ্রাসার সামনের রাস্তায় মানবন্ধন করেছেন ওই মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, ম্যানেজিং কমিটি সদস্য ও শিক্ষার্থীরা। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বজলুল হক মন্টু, পিটিএ কমিটির সভাপতি আ. কাদের মিয়া, মাদ্রাসার সুপার আ. হাকিম প্রমুখ। অনুরূপ কর্মসূচী পালন করেছে নন এমপিও জল্লা আইডিয়াল কলেজের শিক্ষক-কর্মচারীরা। ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ও কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায় সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












