অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় পুকুর খননকালে কয়েক কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পশ্চিম পয়সা গ্রামের কাশেম শিকদারের ছেলে আলতাফ শিকদারের পুরাতন পুকুর নতুন করে খনন করান। গতকাল রবিবার বেলা আনুমানিক ২:৩০ টায় মাটি কাটতে গিয়ে শ্রমিকরা মূর্তিটির সন্ধান পায়। তখন তারা মাটি খুঁড়ে মূর্তিটি উপরে উঠিয়ে আনে। স্থানীয় হিন্দুরা এটিকে বিষ্ণু মূর্তি বলে জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি কষ্টি পাথরে তৈরী। ওজন ৪২ কেজি ২৯০ গ্রাম। যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। এখবর চতুর্দিকে ছড়িয়ে পরলে মূর্তিটি দেখার জন্য ওই এলাকায় কয়েক হাজার লোকের সমাগম হয়। খবর পেয়ে পুৃলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে এসআই হাবিব মূর্তি প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, এটি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে নেয়া হবে।
মূর্তি প্রাপ্তির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসন নিশ্চিত হয়েছেন বলে স্থানীয়সূত্রে জানা গেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












