অগ্রদৃষ্টি-ঢাকা: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে আলোচনা সভার আয়োজন করেছে কেন্দ্রীয় ১৪ দল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় কেন্দ্রীয় ১৪ দলের নেতারা বক্তব্য রাখবেন।
এ আলোচনা সভায় কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
এদিকে, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা বুধবার (১২ আগস্ট) জাতিরজনকের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গীপাড়া গেছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












