শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫/১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার প্রকাশিত হবে। ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুশতাক আহমেদ এ কথা নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, আগামীকাল সকালেই ফলাফল পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission এ প্রবেশ করে ফলাফল জানা যাবে। এছাড়াও যে কোনো মোবাইল অপারেটর থেকে SUSTRESULTYour-Admission-Roll লিখে 16222 নাম্বারে খুদে বার্তা পাঠালে ফিরতি মেসেজ রেজাল্ট জানতে পারবে শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সিলেট নগরীর ৩০টি কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে অন্য আর এক জনের বদলে ভর্তি পরীক্ষা দেয়ার সময় নাসির হোসেন নামে বুয়েটের এক শিক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
এবার বিশ্ববিদ্যালয়ের দুইটি ইউনিটে ১৪৪৮ আসনের বিপরীতে ৪১২৯৭ জন শিক্ষার্থী আবেদন করে। পরীক্ষা কেন্দ্রে ভর্তিচ্ছুদের উপস্থিতি ছিল প্রায় ৮৫ ভাগ বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত












