ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জে মেয়র আইভী আর সংসদ সদস্য শামীম ওসমানের দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনায় যারা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মহড়া দিয়েছেন, তারা গ্রেপ্তার হননি, অথচ গ্রেপ্তার হয়েছেন বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার৷
বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে পুলিশ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করে৷ তাঁকে নারায়ণগঞ্জ শহরের চাঁদমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়৷ পুলিশ জানায়, তাঁকে ২০১৫ সালের একটি বিস্ফোরক দ্রব্য, গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছে৷
পুলিশ দাবি করে, ‘‘২০১৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় মিছিল বের করে পুলিশের ওপর হামলা চালান তৈমূর আলম ও তার লোকজন৷ তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান৷ এই ঘটনায় ২০১৫ সালের ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে৷ মামলায় ওয়ারেন্ট জারি হলে তৈমুর আলম খন্দকার পলাতক ছিলেন৷”
তৈমুরের গ্রেপ্তারের ঘটনায় বিএনপি ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছে৷ দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ডয়চে ভেলেকে বলেছেনন, ‘‘এটাই হলো শেখ হাসিনার বাংলাদেশ৷ যেখানে গ্রেপ্তার হবে শামীম ওসমান, আইভী, সেখানে গ্রেপ্তার করা হলো বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকারকে৷ বর্তমান সরকার তাদের সব ব্যর্থতার দায় বিএনপির ওপর চাপাতে চায়৷” তিনি আরো বলেন, ‘‘নরায়ণগঞ্জের ঘটনা দেশের সবাই জানে৷ কিন্তু দায়ীদের না ধরে পুরনো একটি কথিত মামলায় বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হলো৷ আওয়ামী লীগ তাদের খুন, গুম অপকর্মের দায় এভাবেই এড়ানোর চেষ্টা করছে৷”
সূত্র : ডয়চে ভেলে
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












