২০১১ সালের বাংলাদেশ সফরে বকেয়া দুটি টেস্ট খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এই সফরে টেস্টের পাশাপাশি ওয়ানডে খেলার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে প্রস্তাব দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাহমুল হাসান পাপন। তিনি বলেন, ‘‘এখানে বসে এসব বললে হবে না। দুবাইয়ে যে আইসিসি মিটিং আছে, ওখানে দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে আলাপ হবে। যেহেতু দুটি টেস্ট আছে, ওয়ানডে খেলানোর জন্য রাজি করানো খুব কঠিন হবে না। যদি ওদের উইন্ডো ওপেন থাকে। আমরা চাইলাম, কিন্তু ওদের খেলার মতো ফ্রি সময় থাকলো না, তা তো হবে না। অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আশা করি আমাদের প্রস্তাবে রাজি হবে।’
নাজমুল আরো বলেন, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত যারা ক্রিকেটে এগিয়ে আছে, এই তিনটা বোর্ড সব সময় বাংলাদেশ ক্রিকেটের পাশে ছিল। এখনও আছে। আগে ওদের কাছে গেলে মনে হতো আমাদের ফেভার করছে। কিন্তু এখন এরকম পারফরমেন্সের পর ওদের সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে পারবো।’
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












