বিশেষ প্রতিনিধিঃ বেশ কিছুদিন ধরে কুয়েত আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়েজ কামালের বৃদ্ধা মা অসুস্থতাজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এমতাবস্থায় ফয়েজ কামাল বিশ্বের সকল রাজনৈতিক সংগঠসহ সকল প্রবাসী রাজনৈতিক সহকর্মী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মায়ের আশু রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে কুয়েত আওয়ামীলীগের সভাপতি আতাউল গনি মামুন, যুগ্ম সম্পাদক শাহ্ নেওয়াজ নজরুল, সাংগঠনিক সম্পাদক এস,এম আব্দুল আহাদসহ কুয়েত আওয়ামী পরিবারের বেশ কিছু নেতৃবৃন্দরা রাজনৈতিক সহকর্মী ফয়েজ কামালের মায়ের রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেছেন।











