মো. অহিদ সাইফুল,রাজাপুর প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। শনিবার বিকালে রাজাপুর উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদ ও পাঠাগারে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদ ও পাঠাগার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, রাজাপুর প্রেসক্লাব সভাপতি আব্দুল বারেক ফরাজী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ ঘরামী দেবু, যুবলীগ নেতা মাইনুল ইসলাম তালুকদার, জামাল হোসেন, কামরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার আটজন অসহায় ও দুস্থদের মাঝে ৩লাখ ৬০হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সাম্প্রতিক খবর:

মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শ্বাশুড়িকে হত্যার অভিযোগে জামাই গ্রেফতার

গলাচিপায় চা বিক্রি করে সংসার চলে বৃদ্ধের,আশা একটুকরো ভিটেমাটি

১ হাজারেরও কম ভোটে হেরে গেলেন হিরো আলম

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ সম্পাদক খোরশেদ

কুয়েত প্রবাসীর বাড়িতে ৩ স্বজনের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে স্রোতে ভেসে ১ যুবক সহ সাপেড় কামড়ে ও পানিতে ডুবে ১৫ জনের মৃত্যু হয়েছে

আগৈলঝাড়ায় ইয়াবা খাইয়ে বন্ধুকে দিয়ে স্কুলছাত্রী ধর্ষণ

আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন












