রাঙ্গুনিয়ার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২ দিন ব্যাপী ৪৬ তম আন্ত: উপজেলা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (২৭ ডিসেম্বর) শেষ হয়েছে। উপজেলা সদরের ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত ১’শত ও ২’শত মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৪৬টি স্কুল ও ১৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। প্রত্যেক ইভেন্টে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ও খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা চ্যাম্পিয়ন হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ। ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক নির্মল কান্তি দাশ।











