রাঙ্গুনিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ইছামতি ধাতুচৈত্য বিহারে ফাল্গুনী পূর্নিমা উৎসব, জ্ঞাতি সম্মেলন, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার(১১ মার্চ) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আশির্বাদক ছিলেন রাঙ্গুনিয়া কেন্দ্রীয় সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারের অধ্যক্ষ বিমল জ্যোতি মহাস্থবির। সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির। সংবর্ধিত অতিথি ছিলেন কদলপুর সুধর্মানন্দ বিহারের আবাসিক প্রধান সুগতশ্রী মহাস্থবির, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, প্রধান আলোচক ছিলেন সোনাইছড়ি রাজ বিহারের অধ্যক্ষ সুনন্দ থের, উদ্বোধক ছিলেন ইছামতি ধাতুচৈত্য বিহারের অধ্যক্ষ সুমঙ্গল থের, ধর্মদেশক দীপংকর থের, বিশেষ অতিথি ছিলেন তরুনী সেন বড়–য়া, দীপক তালুকদার। বক্তব্য রাখেন স্বরুপানন্দ ভিক্ষু, শিক্ষক বিপুল বড়–য়া, মুক্তিযোদ্ধা সুশান্ত বড়–য়া, সমীরন বড়–য়া রুবি, অধ্যাপক প্রাণেশ কুমার বড়–য়া, শিক্ষক মুক্তি সাধন বড়–য়া, সমীর বড়–য়া শিমুল প্রমুখ।











