
প্রবাসীরা আমাদের সূর্য সন্তান, দেশ স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধারা আর দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার লক্ষ্যে কাজ করছেন বিশ্বের শতাধিক দেশে কর্মরত প্রায় ১কোটি ২০ লক্ষ প্রবাসীরা।
প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিলে কুয়েত থেকে টেলিবার্তায় একথা বলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রবাসবন্ধু খ্যাত, বিশিষ্ট সমাজসেবক কুয়েত প্রবাসী মুরাদুল হক চৌধুরী।
বৃহস্পতিবার মৌলভীবাজার শহরস্থ দিল্লি রেস্তোরাঁয় প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ও মুরাদুল হক চৌধুরীর সহযোগিতায় আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম শেফুল।

সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান এর পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মকিছ মনসুর, কলামিষ্ঠ ড. মো: আবু তাহের, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত,সরওয়ার আহমদ, সমকাল জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, বিটিভি প্রতিনিধি হাসনাত কামাল, এশিয়ান টিভি’র প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, ইনডিপেনডেন্ট টিভি’র প্রতিনিধি তুহিন জুবায়ের, এস এ টিভি’র প্রতিনিধি হোসাইন আহমদসহ অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার অর্ধশতাধিক লোক।

ইফতার পূর্বে দেশ, জাতির সুখ-শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ প্রবাসী ও প্রবাসী পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার লক্ষ্যে ২০২৩ সালের ২০ জানুয়ারী গঠন করা হয়।











