কুয়েতের বাইরে ছুটিতে থাকা প্রবাসীদের আকামার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে যতই সময় যাচ্ছে; ততই কুয়েতের বাইরে থাকা প্রবাসীরা আকামাহীন হয়ে পড়ছেন।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনলাইনে আকামা নবায়নের প্রক্রিয়া চালু করা হলেও কোম্পানি বা ব্যক্তি পর্যায়ে অনেকেই এ সুযোগ গ্রহণ করেননি, ফলে কুয়েতের বাইরে থাকা বাংলাদেশী নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিক (৭৫.০০০) প্রায় পঁচাত্তর হাজার প্রবাসীরা এরই মধ্যে আকামাহীন হয়ে পড়েছেন।
স্থানীয় ইংরেজী দৈনিক আরব টাইমসের অনলাইন সংস্করণে এখবরটি প্রকাশ করা হয়।
এছাড়াও ওই রিপোর্টে উল্লেখ করা হয় যে, মানবিক দিক বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের আকামা নবায়নের প্রক্রিয়া অনলাইনে সম্পন্নের সুযোগ দেয়।
তাসত্ত্বেও কিছু সংখ্যক কোম্পানি ও স্পন্সর আকামা নবায়ন করতে ব্যর্থ হয়েছে।
স্থানীয় এক সূত্র জানায়, সংশ্লিষ্টরা আকামা জটিলতা সমাধানে আলাদা আলাদাভাবে সেটি পর্যালোচনা করছেন। হয়তো এ ক্ষেত্রে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য নতুন ভিসাও ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য, পহেলা আগস্ট থেকে কুয়েত সরকার আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়।
তবে পহেলা আগস্ট বাণিজ্যিক ফ্লাইট চালু হলেও বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিক কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এদিকে গত ৯ মাসেরও বেশি সময় ধরে বহু প্রবাসীরা কুয়েতের বাইরে থাকার কারণে এরই মধ্যে প্রায় পঁচাত্তর হাজার প্রবাসীরা আকামা হীন হয়ে পড়েছেন।
আ হ জুবেদ (সম্পাদক)
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












