জাকির সিকদারঃ আগামী ৭ মে বিশিষ্ট শ্রমিক নেতা, শিক্ষক ও মুক্তিযোদ্ধা শহীদ আহসানউল্লাহ মাসাারের ১২তম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক কর্মসুচি গ্রহণ করা হয়েছে।
কর্মসুচির মধ্যে রয়েছে সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসানউল্লাহ মাস্টারের কবরে পু®পার্ঘ্য অর্পণ।পবিত্র কোরআনখানি, কালো ব্যাচ ধারণ, মিলাদ ও দোয়া মাহফিল, তবারক বিতরণ, স্মরণসভা, স্মরণিকা প্রকাশ ও আলোচনা ও স্মরণ সভা।
আগামী ৬ মে ২০১৬ সকাল সাড়ে ১০টায় শহীদ আহসানউল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ জাতীয় প্রেসক্লাবের ভিআইপ মিলনায়তনে আহসানউল্লাহ মাস্টারের ১২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে “ সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধিদের ভূমিকা ” শীর্ষক এক আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতে মন্ত্রী ,এমপি, শিক্ষক ,আইনজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার নেতৃবন্দ আলোচনায় অংশ গ্রহণ করবেন। এদিকে, বিকালে টঙ্গী থানা আওয়ামী লীগ আহসান উল্লাহ মাস্টারের স্মরণে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করেছে।
এদিকে,ভাওয়াল আইডিয়াল একাডেমী ও ভাওয়াল শিশু কিশোর ফোরামসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান আহসানউল্লা মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।আহসানউল্লাহ মাষ্টার গাজীপুর-২ (গাজীপুর সদর-টঙ্গী) আসন হতে ১৯৯৬ ও ২০০১ সালে দুবার সংসদ সদস্য, ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দ’ুদফা পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমাজ সেবামূলক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত ছিলেন। আহসানউল্লাহ মাস্টার শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সস্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের মদদ পুষ্ট একদল সন্ত্রাসী টঙ্গীস্থ নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্যে দিবালোকে গুলি করে আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করে।
২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার আইনে এ হত্যা মামলার রায় হয়। রায়ে প্রধান আসামী বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত। সেই সাথে ওই মামলায় ২৮জনের মধ্যে ২জন খালাস পান।
এরমধ্যে প্রধান আসামীসহ ১৭ জন দেশের বিভিন্ন কারাগারে বন্দী রয়েছে। বাকী ১১ জন আসামী ভারত, বেলজিয়াম, ফ্রান্স, ইতালি,কানাডা, দুবাইসহ বিভিন্ন দেশে পলাতক রয়েছে।
হাইকোর্টে বিচারক শাহেদ নুরুদ্দিনের আদালতে এই হত্যা মামলা টি বর্তমানে বিচারাধীন আছে। ট্রাইব্যুনাল মামলা নম্বর (৩১) ৫। টঙ্গী থানার দ্রুত বিচার আইনে মামলা নম্বর ৭ (৫) ২০০৪। শহীদ আহসানউল্লাহ মাস্টারের ছোট ভাই বর্তমানে গাজীপুর জেলা স্বেচছা সেবকলীগের আহবায়ক মতিউর রহমান মতি এই হত্যা মামলার বাদী। শহীদ আহসানউল্লাহ মাস্টারের বড় ছেলে জাহিদ আহসান রাসেল এমপি তার পিতার ১২তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচীতে গ্রামের বাড়ি হায়দরাবাদসহ টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীসহ সকল স্তরের মানুষকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












