বাংলাদেশ একটি পৈশাচিক হত্যার দেশে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য (অব.) লে. জে. মাহবুবুর রহমান।
শনিবার জাতীয় প্রেসক্লাবের তিনতলার মিলনায়তনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘রাজনৈতিক সংকট সামাধানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
মাহবুবুর রহমান বলেন, শিশু থেকে ৮০ বছর বয়সের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছেন। হত্যা, খুন, রাহাজানি, শিশুনির্যাতন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এ সংকট গণতন্ত্রের সংকট। এ সংকটের সৃষ্টি হয়েছে ৫ জানুয়ারি ২০১৪ সালের নির্বাচনে; যে নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার ওপর বিরাট আঘাত করা হয়েছে।
তিনি বলেন, এ সংকট থেকে বের হওয়ার জন্য অবাধ নিরপেক্ষ নির্বাচন দরকার; যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে।
এর বাইরে গোঁজামিলের রাজনীতির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হুমায়ন কবির বেপারী।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












