Menu |||

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

সময়ের নিষ্ঠুর স্রোত অনেক কিছু কেড়ে নিলেও ম্লান করতে পারেনি প্রবাসের মাটিতে এক বাঙালি দম্পতির অমলিন ভালোবাসা আর শেকড়ের প্রতি টান। দীর্ঘ ৫৬ বছরের সংসার জীবনের পথচলা। বলছিলাম যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজারের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ আব্দুল গনি ও তার সহধর্মিণীর কথা।

বার্ধক্যের ভারে শরীর নুয়ে পড়লেও, স্মৃতিশক্তি কিছুটা ফিকে হয়ে এলেও জীবনসঙ্গিনীর প্রতি তার মমত্ববোধ আর দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আজও এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়নের বেকামুড়া গ্রামের স্বনামধন্য তালুকদার পরিবারের সন্তান মোহাম্মদ আব্দুল গনি। চার যুগেরও বেশি সময় আগে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন সুদূর বিলেতে। দীর্ঘ প্রবাস জীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করলেও এক মুহূর্তের জন্যও ভুলে যাননি জন্মভূমির মাটির ঘ্রাণ।

বর্তমানে ৯০ ঊর্ধ্ব এই জ্যেষ্ঠ নাগরিক বার্ধক্যজনিত কারণে চলাফেরায় কিছুটা অক্ষম হলেও প্রতি বছরই সস্ত্রীক দেশে ছুটে আসেন আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সান্নিধ্যে। এমনকি এই বয়সেও তিনি তার উত্তরসূরিদের শিখিয়ে চলেছেন কীভাবে দেশের মানুষের পাশে দাঁড়াতে হয়, কীভাবে বজায় রাখতে হয় পারিবারিক ও সামাজিক বন্ধন।

আব্দুল গনি দম্পতির চার মেয়ে ও এক ছেলের সাজানো সংসার ছিল। তবে বিধাতার অমোঘ বিধানে ১৯৯৭ সালে লন্ডনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের একমাত্র ছেলে অকালে প্রাণ হারান। একমাত্র পুত্রসন্তানকে হারানোর সেই গভীর ক্ষত বুকে চেপেই বড় করেছেন চার মেয়েকে। বর্তমানে তারা প্রত্যেকেই বৈবাহিক জীবনে প্রতিষ্ঠিত। বাবার আদর্শকে বুকে লালন করে বড় মেয়ে ফেরদৌসী উদ্দিন আজ বাংলাদেশে তাদের পরিবারের মান-মর্যাদার প্রতীক হয়ে উঠেছেন। কেবল নামেই নয়, নিজের কর্মে ও মানবিকতায় তিনি জয় করেছেন নিজ পরিবারের মানুষের মন। আত্মীয়-স্বজনের যেকোনো দু:সময়ে ফেরদৌসী উদ্দিনের হাত বাড়িয়ে দেওয়া এবং মানবিক কর্মকাণ্ড আজ তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যার পেছনের মূল কারিগর তার পিতা আব্দুল গনি।

সম্প্রতি ঘরোয়া পরিবেশে যুক্তরাজ্যে উদযাপিত হলো এই গুণী দম্পতির ৫৬তম বিবাহবার্ষিকী। প্রিয়জনদের সান্নিধ্যে কেক কেটে আনন্দঘন মুহূর্তে তারা একে অপরের মুখ মিষ্টি করিয়ে দেন। এই বিশেষ মাহেন্দ্রক্ষণে বাংলাদেশে অবস্থানরত তাদের তালুকদার পরিবারের সদস্যরা এবং শুভাকাঙ্ক্ষীরা এই প্রবীণ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন এলাকাবাসী। আব্দুল গনি দম্পতির এই দীর্ঘ পথচলা যেন নতুন প্রজন্মের কাছে ধৈর্য, ভালোবাসা এবং শেকড়ের প্রতি দায়বদ্ধতার এক জীবন্ত পাঠশালা।

আ হ জুবেদ

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

ইরানের আগ্রাসন মোকাবিলায় এক টেবিলে জিসিসি, রাশিয়া ও জর্ডান

কুয়েতে ইরানি হামলায় বিদেশি শ্রমিক নিহত, ইয়েমেনি ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

» পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

» পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

» কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

» মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

» কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ

» ৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

» আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

» ইরানের আগ্রাসন মোকাবিলায় এক টেবিলে জিসিসি, রাশিয়া ও জর্ডান

» কুয়েতে ইরানি হামলায় বিদেশি শ্রমিক নিহত, ইয়েমেনি ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

সময়ের নিষ্ঠুর স্রোত অনেক কিছু কেড়ে নিলেও ম্লান করতে পারেনি প্রবাসের মাটিতে এক বাঙালি দম্পতির অমলিন ভালোবাসা আর শেকড়ের প্রতি টান। দীর্ঘ ৫৬ বছরের সংসার জীবনের পথচলা। বলছিলাম যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজারের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ আব্দুল গনি ও তার সহধর্মিণীর কথা।

বার্ধক্যের ভারে শরীর নুয়ে পড়লেও, স্মৃতিশক্তি কিছুটা ফিকে হয়ে এলেও জীবনসঙ্গিনীর প্রতি তার মমত্ববোধ আর দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আজও এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়নের বেকামুড়া গ্রামের স্বনামধন্য তালুকদার পরিবারের সন্তান মোহাম্মদ আব্দুল গনি। চার যুগেরও বেশি সময় আগে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন সুদূর বিলেতে। দীর্ঘ প্রবাস জীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করলেও এক মুহূর্তের জন্যও ভুলে যাননি জন্মভূমির মাটির ঘ্রাণ।

বর্তমানে ৯০ ঊর্ধ্ব এই জ্যেষ্ঠ নাগরিক বার্ধক্যজনিত কারণে চলাফেরায় কিছুটা অক্ষম হলেও প্রতি বছরই সস্ত্রীক দেশে ছুটে আসেন আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সান্নিধ্যে। এমনকি এই বয়সেও তিনি তার উত্তরসূরিদের শিখিয়ে চলেছেন কীভাবে দেশের মানুষের পাশে দাঁড়াতে হয়, কীভাবে বজায় রাখতে হয় পারিবারিক ও সামাজিক বন্ধন।

আব্দুল গনি দম্পতির চার মেয়ে ও এক ছেলের সাজানো সংসার ছিল। তবে বিধাতার অমোঘ বিধানে ১৯৯৭ সালে লন্ডনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের একমাত্র ছেলে অকালে প্রাণ হারান। একমাত্র পুত্রসন্তানকে হারানোর সেই গভীর ক্ষত বুকে চেপেই বড় করেছেন চার মেয়েকে। বর্তমানে তারা প্রত্যেকেই বৈবাহিক জীবনে প্রতিষ্ঠিত। বাবার আদর্শকে বুকে লালন করে বড় মেয়ে ফেরদৌসী উদ্দিন আজ বাংলাদেশে তাদের পরিবারের মান-মর্যাদার প্রতীক হয়ে উঠেছেন। কেবল নামেই নয়, নিজের কর্মে ও মানবিকতায় তিনি জয় করেছেন নিজ পরিবারের মানুষের মন। আত্মীয়-স্বজনের যেকোনো দু:সময়ে ফেরদৌসী উদ্দিনের হাত বাড়িয়ে দেওয়া এবং মানবিক কর্মকাণ্ড আজ তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যার পেছনের মূল কারিগর তার পিতা আব্দুল গনি।

সম্প্রতি ঘরোয়া পরিবেশে যুক্তরাজ্যে উদযাপিত হলো এই গুণী দম্পতির ৫৬তম বিবাহবার্ষিকী। প্রিয়জনদের সান্নিধ্যে কেক কেটে আনন্দঘন মুহূর্তে তারা একে অপরের মুখ মিষ্টি করিয়ে দেন। এই বিশেষ মাহেন্দ্রক্ষণে বাংলাদেশে অবস্থানরত তাদের তালুকদার পরিবারের সদস্যরা এবং শুভাকাঙ্ক্ষীরা এই প্রবীণ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন এলাকাবাসী। আব্দুল গনি দম্পতির এই দীর্ঘ পথচলা যেন নতুন প্রজন্মের কাছে ধৈর্য, ভালোবাসা এবং শেকড়ের প্রতি দায়বদ্ধতার এক জীবন্ত পাঠশালা।

আ হ জুবেদ

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

ইরানের আগ্রাসন মোকাবিলায় এক টেবিলে জিসিসি, রাশিয়া ও জর্ডান

কুয়েতে ইরানি হামলায় বিদেশি শ্রমিক নিহত, ইয়েমেনি ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Fri, 17 Apr.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।