বিনোদন ডেস্ক : বলিউডের সর্বকালের সবচেয় জনপ্রিয় ছবি ‘সোলে’ জয়-বীরু প্রায় ৪০ বছর পর আবারো একসঙ্গে! কিন্তু বড় পর্দায় নয়! এবার এই বিখ্যাত জুটি টেলিভিশনের পর্দায়। স্টার প্লাস-এর টক শো’ ‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’র ফাইনাল এপিসোডে বীরুকে কাছে পেয়ে আবেগে নিজের কাছে টেনে নিলেন জয়।
’৭৫-এ রমেশ সিপ্পির এপিক ‘সোলে’র বন্ধুত্ব এখনও অটুট। সেই সঙ্গেই সোলে’র ইতিহাস যেন ফের ভাসল ছোট পর্দায়। সঞ্চালক অমিতাভ বচ্চনের অতিথি ধর্মেন্দ্রর উপস্থিতিতে তৈরি হল ম্যাজিক মোমেন্ট। আর দর্শকদের স্মৃতিতে গুনগুনিয়ে উঠে এল ‘এ ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’। মনে পড়ে গেল সাইড কারে বীরুকে নিয়ে মাঠ-ঘাট ছাপিয়ে জয়ের মোটরসাইকেল দৌড়। ধর্মেন্দ্রর সঙ্গে শো’তে তাঁর ছবি শনিবার ফেসবুকে প্রকাশ করেছেন বিগ বি। বলেছেন, “বীরুর সঙ্গে ‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’তে আমার দেখা হওয়ামাত্র ‘এ ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’ উঠে এল। ৪০ বছর কেটে গেলেও ওই গানের রেশ একটুও কমেনি।” তবে তাঁর আক্ষেপ, “আজকাল আমাদের খুব কমই দেখা হয়। সেই সব দিনগুলি যে কোথায় গেল!”
সাম্প্রতিক খবর:

সালমান শাহের ২৯তম মৃত্যুবার্ষিকী: আজও রহস্যে মোড়া মৃত্যু

কোন মিস্তরি নাও বানাইলো এমন দেখা যায়- কণ্ঠশিল্পী আশরাফুল

জজ আদালতে পরীমনির জামিন আবেদন

প্রথমবারের মতো একসাথে পথচলা আমান-প্রিয়াঙ্কার

"সালাম সকল প্রবাসী" গানের অ্যালবাম এর শুভমুক্তি ৩১ অক্টোবর

টেলি সামাদ হাসপাতালে

শাহরুখ-কোহলি-সালমান—কার আয় কত?

মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কণ্ঠে গান শুনে মুগ্ধ অগণিত মানুষ

মুসল্লিদের আপত্তিতে' আটকে গেল জান্নাত সিনেমা












