ডেস্ক নিউজ: হিজরি ১৪৩৯ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় ১ মে মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানসহ প্রমুখ।
সভায় জানানো হয়, আগামীকাল বুধবার (১৮ এপ্রিল) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ১৪ শাবান ১ মে দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












