আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার নিক্ষেপ করা অধিকাংশ ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে দেশটির সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের নিক্ষেপ করা ১০০ অধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে। এতে রাশিয়া তার নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেনি। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র মতে শুক্রবার যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স এই তিন দেশ সিরিয়ার সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রগুলো লোহিত সাগরে নোঙ্গর করা জাহাজ থেকে ছোড়া হয়। আর আকাশ পথে বি-১ লান্সার বোমবার দিয়ে হামলা চালানো হয়। এসব বিমান সিরিয়ার হোমস প্রদেশের আল-তানফ বিমানঘাঁটি থেকে উড়ে আসে।
আর এসব হামলা প্রতিহত করতে সিরিয়ার সেনারা ব্যবহার করে সোভিয়েত নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা এস-১২৫ (এসএ-৩ গোয়া), এস-২০০(এসএ-৫ গ্যামন), ২কে১২কুব (এসএ-৬ গেইনফুল) এণ্ড বাক ক্ষেপণাস্ত্র।
রাশিয়ার অত্যাধুনিক এস-৪০০ সিস্টেম ব্যবহার করা হয়নি। সিরিয়ার সর্বত্র এ ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়নি। রাশিয়া সিরিয়ার টারতাস ও খেমেমিম বিমান ঘাটি তার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত করে রেখেছে। এখানে ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের কোনো ক্ষেপণাস্ত্র পৌছাতে পারেনি। সূত্র : আরটি











