স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসালের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড একথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, রিচার্ড আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি যে পারিবারিক, বিশেষ করে তার অসুস্থ পিতার কাছে থাকা প্রয়োজন আমরা সেটা বুঝতে পারছি। তাই তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
বিসিবর এই কর্মকর্তা আরো বলেন, বিগত চার বছর ধরে রিচার্ড বাংলাদেশ দলের ব্যবস্থাপনার ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন। তিনি জাতীয় দলের অনেক সফলতারও অংশ। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য তার এইসব সহযোগিতার জন্য বোর্ড তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতে তার শুভ কামনা করছে।
এদিকে এক বিবৃতিতে হ্যালসাল বিসিবে ধন্যবাদ জানিয়ে বলেছেন, বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে চমৎকার চারটি বছর কাটানোর সুযোগ দেয়ায় আমি বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি। কর্মক্ষেত্রে আমি বেশ কিছু ভাল সহকর্মী পেয়েছি, সেই সঙ্গে নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করারও দারুন সুযোগ পেয়েছি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












