স্টাফ রিপোর্টঃ কুয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন শেখ রেজাউর রহমান নামে এক প্রবাসী বাংলাদেশী।
বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ১টার দিকে রেজাউর রহমান বুকে ব্যথা অনুভব করলে সহপাঠীরা তাৎক্ষণিকভাবে কুয়েতের দাইয়া আব্দুল্লাহ সালেম হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালে ভর্তির আধা ঘণ্টা পর স্থানীয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা শেখ রেজাউর রহমানকে মৃত বলে ঘোষণা করেন।
ঢাকা জেলা, নবাবগঞ্জ উপজেলার নয় নগর গ্রামের শেখ রেজাউর রহমান ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় ১৫ বছর আগে মধ্যপ্রাচ্যের কুয়েতে পাড়ি জমিয়েছিলেন।
কুয়েতে আসার পর থেকেই দেশটির দাইয়া আব্দুল্লাহ সালেম এলাকার স্থানীয় এক নাগরিকের বাসায় রাঁধুনির কাজ করতেন রেজাউর রহমান।
দাইয়া আব্দুল্লাহ সালেম হাসপাতালে কর্মরত একটি কোম্পানির সুপারভাইজার সাইফুল ইসলাম জানিয়েছেন, নিহত শেখ রেজাউর রহমানের মৃতদেহ সাবাহ্ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, কুয়েতের সকল আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












