গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় আট আসামির বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জানি করেছে আদালত।
ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান বুধবার এই আদেশ দেন।
দুই পলাতক আসামি শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপনকে গ্রেপ্তার করা গেল কি না- তা জানিয়ে আগামী ১৬ অগাস্ট পুলিশকে প্রতিবেদন দিতে বলেছেন তিনি।
পাশাপাশি অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তার সুপারিশ অনুযায়ী এ মামলায় দুই বছর ধরে কারাবন্দি নর্থসাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিমকে অব্যাহতি দিয়েছেন বিচারক।











