বিনোদন ডেস্ক : হলিউডি অভিনেত্রী নাটালি পোর্টম্যান। হলিউডে উজ্জ্বলতম তারকাদের তালিকায় রয়েছে নাটালি পোর্টম্যানের নাম। ‘স্টার ওয়ার্স’-খ্যাত অভিনেত্রীর ঝুলিতে রয়েছে অস্কার ও গোল্ডেন গ্লোবসহ অনেক পুরস্কার।
হলিউড প্রযোজক ও পরিচালক হার্ভে উইন্সটনের যৌন কেলেঙ্কারিতে বেশ নড়েচড়ে বসেছেন হলিউড তারকারা। হলিউডের নারী তারকারাও খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। জানিয়েছেন নিজেদের গোপন কথা। আর সে উত্তাপেই নতুন করে ঘি ঢাললেন ‘থর’ ছবি খ্যাত অভিনেত্রী নাটালি পোর্টম্যান।
ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মিরর-কে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হলিউডে অভিনয়ের চাইতে নারী তারকাদের দেহকেই প্রাধান্য দেয়া হয় বেশি। তাই শোবিজে যৌনতা নিয়ে পুরুষের অসদাচরণগুলোকে স্বাভাবিকভাবেই মেনে নেন নাটালি। শুধু তাই নয়, হলিউডে এ পর্যন্ত তার সঙ্গে ১০০ বারেরও বেশি যৌন অসদাচরণের ঘটনা ঘটেছে বলেও জানান অস্কারজয়ী এ তারকা।
নিজের ঘটনা বলতে গিয়ে নাটালি বলেন, ‘হলিউডের একজন প্রযোজক তাকে একবার প্রাইভেট জেটে করে ঘুরার প্রস্তাব দেন। কথা ছিল সেই জেটটিতে আরো লোকজন থাকবে। কিন্তু পরবর্তীতে তিনি দেখতে পান শুধু তাকেই প্রস্তাব দেয়া হয়েছিল এবং জেটটিতে একটি বিছানা করা ছিল। এমন অসংখ্যা ঘটনা ঘটেছে তার হলিউড ক্যারিয়ারে।’
১৯৯৪ সালে মাত্র ১২ বছর বয়সে ‘দ্য প্রফেশনাল’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক ঘটে এ তারকার। ‘দ্য প্রফেশনাল’ ছবিতে ক্ষুদে তারকা হিসেবে অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান এ তারকা।
সাম্প্রতিক খবর:

সালমান শাহের ২৯তম মৃত্যুবার্ষিকী: আজও রহস্যে মোড়া মৃত্যু

কোন মিস্তরি নাও বানাইলো এমন দেখা যায়- কণ্ঠশিল্পী আশরাফুল

জজ আদালতে পরীমনির জামিন আবেদন

প্রথমবারের মতো একসাথে পথচলা আমান-প্রিয়াঙ্কার

"সালাম সকল প্রবাসী" গানের অ্যালবাম এর শুভমুক্তি ৩১ অক্টোবর

টেলি সামাদ হাসপাতালে

শাহরুখ-কোহলি-সালমান—কার আয় কত?

মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কণ্ঠে গান শুনে মুগ্ধ অগণিত মানুষ

মুসল্লিদের আপত্তিতে' আটকে গেল জান্নাত সিনেমা












