এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদের ভুঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। সাত বছর পর বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল সোয়া ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গঠনতন্ত্রের ১৩ ও ৮ (১) এর বিধানবলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।
নতুন কমিটিতে মোস্তাফিজুর রহমান সিনিয়র সহ-সভাপতি, গোলাম সরোয়ার সহ-সভাপতি, সাইফুল ইসলাম ফিরোজ ও সাদরাজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আলীর নাম সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. শফিউজ্জামান খোকন বিএনপির গঠনতন্ত্রে এক ব্যক্তির এক পদ বিধানের পরিপ্রেক্ষিতে সংগঠনের সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি নেয়ার কারণে চেয়ারপারসনের নির্দেশক্রমে সাদেক আহমেদ খানকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক হিসেবে দলটির গঠনতন্ত্রের ১৩ ও ৮ (১) এর বিধানবলে দলের মহাসচিব মনোনীত করেছেন।
২০০৯ সালের অগাস্টে হাবিব-উন নবী খান সোহেলকে সভাপতি, মীর সরফত আলী সপুকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর একবছর পর ৩৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ইতিমধ্যে হাবিব উন নবী খান সোহেলকে বিএনপির যুগ্ম মহাসচিব এবং মীর সরফত আলী সপুকে দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন শফিউল বারী বাবু। অপরদিকে আবদুল কাদের ভূঁইয়া জুয়েল জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হিসেবে সবশেষ দায়িত্ব পালন করেছেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












